সর্বশেষ

জাতীয়পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশ১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী-কন্যা হত্যা, পরে যুবকের মৃত্যু
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পালিত
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
সারাদেশ

সেন্টমার্টিন উপকূলে নৌবাহিনীর অভিযানে মালয়েশিয়াগামী ২৭৩ জন আটক

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বড় আকারের কাঠের ট্রলারের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনীর জাহাজ থেকে ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি জব্দ করা হয়।

অভিযানকালে ট্রলার থেকে মানবপাচারের সঙ্গে জড়িত দালালচক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, দালালদের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে তারা সমুদ্রপথে যাত্রা করেছিলেন।

নৌবাহিনীর মিডিয়া উইং জানায়, জব্দকৃত ট্রলারটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য ও পানির ব্যবস্থা ছিল না। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় গভীর সমুদ্রে যাত্রা করলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারত। নৌবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে সেই আশঙ্কা রোধ করা সম্ভব হয়েছে।

আটককৃত ট্রলার ও ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা, সমুদ্রপথে মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন