সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশজামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই আজ, বাতিল হলে আপিলের সুযোগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৫:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা জেলার ২০টি আসনে মনোনয়নপত্র বাছাই শনিবার অনুষ্ঠিত হবে। বাছাইয়ের পর প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বা বাতিল হওয়া ঘোষণা করা হবে।

রাজধানীর সেগুনবাগিচা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা মহানগরীর ১৩টি আসনের মনোনয়নপত্র বাছাই হবে। বাকিদের জন্য বাছাই অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে।

এই নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা নিজে, প্রস্তাবক ও সমর্থকসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবেন।

রিটার্নিং অফিসার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, শনিবার বাছাই শেষে সিদ্ধান্ত দেওয়া হবে। মনোনয়নপত্র বাতিল হলে আগ্রহী প্রার্থীরা নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বাতিল হওয়ার সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে ঋণখেলাপি হওয়া, আয়কর সংক্রান্ত জটিলতা, মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা বা আইনগত যোগ্যতার ঘাটতি। দলীয় প্রার্থী হওয়ার জন্য দলের প্রত্যয়ন বাধ্যতামূলক, আর স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী এলাকার কমপক্ষে ১% ভোটারের সমর্থন বা সাবেক সংসদ সদস্য হওয়া প্রয়োজন।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন