সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
বিনোদন

ঢাকার মঞ্চে বেগম রোকেয়াকে ঘিরে কাব্যনাট্য

মঞ্চায়িত হলো ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত, প্রথম বাঙালি নারীবাদী সাহিত্যিক ও সমাজসংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে স্মরণ করে ঢাকায় মঞ্চায়িত হয়েছে ব্যতিক্রমধর্মী কাব্যনাট্য ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’। শুক্রবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

চলতি মাসের ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রযোজনায় কবিতার ছন্দ, সুরের আবেশ ও কণ্ঠাভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয় নারী জাগরণে রোকেয়ার স্বপ্ন, দর্শন ও সংগ্রামী চিন্তাভাবনা। দেড় ঘণ্টাব্যাপী এই কাব্যনাট্য দর্শক-শ্রোতাদের গভীর মনোযোগে উপভোগ করেন, মিলনায়তনজুড়ে বিরাজ করে নীরব মুগ্ধতা।

সমাজের অন্ধকার সময়ে নারীদের আত্মশিক্ষা, আত্মমর্যাদা ও আধুনিক মানসিকতার স্বপ্ন দেখেছিলেন বেগম রোকেয়া। সেই স্বপ্ন ও আদর্শই প্রযোজনার প্রতিটি পর্বে প্রতিফলিত হয়েছে শিল্পীদের কণ্ঠ ও অভিব্যক্তিতে।

প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন নার্গিস সুলতানা। পোশাক পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানেও তিনি দায়িত্ব পালন করেন। আবহসংগীতে ছিলেন আরেফিন নিপুন ও মাজহারুল তুষার।

অনুষ্ঠান প্রসঙ্গে নির্দেশক নার্গিস সুলতানা বলেন, বেগম রোকেয়ার সাহসী লেখনী ও দূরদর্শী চিন্তা-চেতনা এই কাব্যনাট্যের মূল প্রেরণা। তার বাণীকে অবলম্বন করে কাব্য ও নাট্যের ভাষায় আজকের সমাজে নারীর অবস্থান এবং রোকেয়ার স্বপ্ন কতখানি বাস্তবায়িত হয়েছে, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, শত বছর পর তথাকথিত প্রগতিশীল সমাজে দাঁড়িয়ে আজও প্রশ্ন থেকে যায়—আজকের সুলতানারা কেমন আছেন, তারা কি সত্যিই নিজেদের অধিকার ও স্বাধীনতায় প্রতিষ্ঠিত হতে পেরেছেন? সেই অনুসন্ধানই এই প্রযোজনার মূল বক্তব্য।

সাহিত্য ও সংস্কৃতির সৃজনশীল প্ল্যাটফরম ‘লেখার পোকা’–এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কাব্যনাট্যে আবৃত্তি, শ্রুতিকথন ও অভিনয়ে অংশ নেন নার্গিস আক্তার, রেজিনা খন্দকার, জয়া হাওলাদার, আবুল ফজল, তোফাজ্জল হোসেন তপু, সুজন রেহমান, নূরাইশা হাসান সামিয়া, মীর উমাইয়া হক পদ্ম, উম্মে হাবিবা শিবলী, অদ্রিতা ভদ্র এবং নার্গিস সুলতানা।

রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা আজও নারীর অধিকার ও মর্যাদার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি উৎসর্গ করা হয় এই কাব্যনাট্য।

৩৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন