সর্বশেষ

জাতীয়শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরা শহর থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। আটক ব্যক্তির নাম রোহান রশিদ দুরুদ (৪০)। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে যৌথবাহিনীর সদস্যরা মাগুরা পৌর এলাকার তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

আটক রোহান রশিদ দুরুদ তাঁতিপাড়া এলাকার বাসিন্দা এবং হারুনার রশিদের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্টসহ অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে অবৈধ অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন