সর্বশেষ

সারাদেশ

জামালপুরের যমুনা সারকারখানায় আবারও উৎপাদন শুরু

ফজলে এলাহী মাকাম, জামালপুর 
ফজলে এলাহী মাকাম, জামালপুর 

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ প্রায় দুই বছর পর গ্যাস সরবরাহ ফিরে পাওয়ায় জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানা পুনরায় উৎপাদনে ফিরেছে।

উপমহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী এই কারখানাটি মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু করে।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) যমুনা সারকারখানার গ্যাস সংযোগ প্রত্যাহার করলে উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় ২৩ মাস পর চলতি বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে পুনরায় গ্যাস সংযোগ প্রদান করে।

গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানার ভেতরের বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামত করা হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হয় বলে জানান তিনি।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সারকারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪২ হাজার মেট্রিক টন। নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখতে প্রতিদিন ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন