সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করবেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, নিজের এলাকার মানুষের সিদ্ধান্তই তার চূড়ান্ত সিদ্ধান্ত।

তিনি স্পষ্ট করে জানান, দলীয় প্রতীক যাই হোক না কেন, তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।

শনিবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, প্রায় প্রতি সপ্তাহেই তিনি এলাকায় আসেন এবং সরাইল ও আশুগঞ্জকে নিয়ে তার বড় স্বপ্ন রয়েছে। সংসদে যাওয়ার সুযোগ পেলে এই দুই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি।

তিনি আক্ষেপ করে বলেন, দেশের অনেক আসনে মনোনয়ন নিয়ে উৎসব চললেও সরাইল-আশুগঞ্জের মানুষ এখনো জানে না তাদের এমপি প্রার্থী কে। নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে তার অবস্থান মানুষের অজানা নয়। বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই তিনি রাজনীতিতে এসেছেন বলেও জানান।

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছর মানুষ প্রকৃত ভোট দিতে পারেনি। সরকার ২০২৬ সালে ভালো নির্বাচন দেওয়ার কথা বলছে, সে আশ্বাসে তারা বিশ্বাস রাখতে চান।

এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, থানালুটের অস্ত্র আইনের আওতায় আনা এবং ভোটার, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো কাউকে চূড়ান্ত করেনি। তবে রুমিন ফারহানা কয়েক মাস ধরেই এ এলাকায় নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন