সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

কলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ আমেরিকার ফুটবলে সহিংসতার নতুন এক নজির সৃষ্টি হয়েছে কলম্বিয়ায়।

কলম্বিয়া কাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দেশটির মেডেলিন শহরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৫৯ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে মেডেলিনের ঐতিহ্যবাহী ‘এস্তাদিও আতানাসিও গিরার্দোত’ স্টেডিয়ামে কলম্বিয়া কাপের ফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হয়। ম্যাচে দেপোর্তিভো ইন্ডেপেনদিয়েন্তে মেডেলিনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আতলেতিকো নাসিওনাল। তবে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই উৎসবের পরিবেশ মুহূর্তে রূপ নেয় সহিংসতায়।

ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারি থেকে একদল উশৃঙ্খল সমর্থক মাঠে নেমে আসে। ফ্লেয়ার ও বিপজ্জনক আতশবাজি নিয়ে তারা একে অপরের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশকে লাঠিচার্জ ও বলপ্রয়োগ করতে হয়। সংঘর্ষে আহত ৫৯ জনের মধ্যে সাতজন পুলিশ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সহিংসতায় স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যালারির বহু আসন ভেঙে ফেলা হয় এবং মাঠের কিছু অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগেও গ্যালারিতে অতিরিক্ত ধোঁয়ার কারণে ম্যাচ শুরু হতে নির্ধারিত সময়ের চেয়ে ১৪ মিনিট বিলম্ব হয়।

এ ঘটনায় পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্তানো জানান, অভিযান চলাকালে দর্শকদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও প্রায় ১২০ কেজির বেশি বিস্ফোরক রাসায়নিক জব্দ করা হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস। তিনি বলেন, স্টেডিয়ামে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানোর সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যক্তির কারণে সাধারণ মানুষের জানমাল ও সম্পদ ধ্বংস হতে দেওয়া হবে না।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন