সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশমাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

সিঙ্গাপুরে হাদির জরুরি অস্ত্রোপচারের অনুমতি পরিবারের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির জরুরি অস্ত্রোপচার সিঙ্গাপুরেই সম্পন্ন করার জন্য তার পরিবারের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, শরিফ ওসমান হাদি বর্তমানে ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগ কার্যক্রমে অংশ নিতে রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চলন্ত একটি রিকশায় থাকা অবস্থায় হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক ব্যক্তি গুলি চালায়। গুলিটি তার মাথায় লাগে।

আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর একই রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোনে জানান, হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।

এদিকে বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। একই সঙ্গে বলা হয়, হাদি মারা গেলে তাকে শহীদের মর্যাদায় স্মরণ করে সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হবে।

ইনকিলাব মঞ্চ আরও জানায়, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং প্রয়োজনে দেশব্যাপী আন্দোলন জোরদার করা হবে। সংগঠনটির দাবি, অভিযুক্ত ব্যক্তি যদি ভারতে পালিয়ে থাকে, তবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হবে।

৩৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন