সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় জাতি গঠনে এগিয়ে যাব : ফখরুল
১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন : ডা. এ জেড এম জাহিদ
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
জনগণের আস্থা চাইলেন প্রতিমন্ত্রী টুকু, উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশকারাগারেই নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে
রাজশাহীর চারঘাটে নিজ দলের বিরোধে বিএনপি নেতা নিহত
নিজের পিস্তলের গুলিতে নাটোরে এসআই আহত, তদন্তে পুলিশ
নরসিংদীতে কিশোরী ধর্ষণ–হত্যা: বিএনপি নেতা বহিষ্কার, আরও ৩ জন গ্রেপ্তার
রাজশাহীতে কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, পরিচালক গ্রেপ্তার
গাইবান্ধায় মানবতার নিরাপত্তাবলয় গড়ছে ‘গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা’
বেনাপোল বন্দরে ১১ দিনে ৩২২০ টন মোটা চাল আমদানি
গুরুদাসপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদা দাবির যুবদল নেতার বিরুদ্ধে
নাটোরে অভিযানে ৬শ' পিস ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬
এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

বিজয়ের দুই দিন পর শত্রুমুক্ত হয় রাজবাড়ী

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের অধিকাংশ এলাকা ১৬ ডিসেম্বর শত্রুমুক্ত হলেও বিহারী ও মিলিশিয়া বাহিনীর শক্ত অবস্থানের কারণে রাজবাড়ী জেলা স্বাধীন হয় দুই দিন পর, ১৮ ডিসেম্বর। স্বাধীনতাযুদ্ধ চলাকালে রাজবাড়ী ছিল অবাঙালি বিহারীদের একটি শক্ত ঘাঁটি।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে মুক্তিযোদ্ধাদের কয়েকটি গ্রুপ ভারত থেকে প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে রাজবাড়ীতে প্রবেশ করে। সে মাসের শুরুতেই তারা পাকবাহিনীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে একাধিক সেতু উড়িয়ে দেয় এবং সড়ক ভেঙে দেয়। এরপর পর্যায়ক্রমে রাজাকার বাহিনীর বিভিন্ন ক্যাম্প দখল করতে থাকে মুক্তিযোদ্ধারা।

২২ নভেম্বর একটি অপারেশন চলাকালে মুক্তিযোদ্ধা খুশী শহীদ হন। পাক সেনা ও তাদের সহযোগীরা তাঁর মরদেহ ট্রাকের সঙ্গে বেঁধে শহরজুড়ে ঘুরিয়ে ভয়ভীতি প্রদর্শন ও উল্লাস করে। এর পরপরই স্থানীয় বিহারী ও রাজাকাররা বাঙালিদের ওপর হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগে মেতে ওঠে।

এই পরিস্থিতিতে রাজবাড়ীতে অবস্থানরত মুক্তিযোদ্ধারা যৌথ কমান্ড গঠন করে পাকবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলেন। ১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর সব ইউনিট ঘিরে ফেলেন। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকবাহিনী ঢাকার দিকে সরে গেলেও প্রায় পাঁচ হাজার সশস্ত্র বিহারীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের তীব্র যুদ্ধ চলতে থাকে।

এদিকে বিহারীদের প্রধান সৈয়দ খামার ঈশ্বরদী ও সৈয়দপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে অস্ত্র চালনায় প্রশিক্ষিত প্রায় ১০ হাজার বিহারীকে রাজবাড়ীর নিউ কলোনী, আটাশ কলোনী ও লোকোসেড কলোনীতে জড়ো করে একটি মিনি ক্যান্টনমেন্ট গড়ে তোলে।

এই সংকটময় সময়ে যশোর থেকে আকবর হোসেনের নেতৃত্বে ৫০ জন মুক্তিযোদ্ধা রাজবাড়ীতে এসে সম্মুখযুদ্ধে যোগ দেন। পাশাপাশি মাগুড়ার ক্যাপ্টেন জামান বাহিনী, মাচপাড়ার মতিন বাহিনী, পাংশার মালেক ও কমান্ডার সাচ্চু বাহিনী এবং গোয়ালন্দ মহকুমা কমান্ডার শহীদুন্নবী আলমের নেতৃত্বাধীন বাহিনী সম্মিলিতভাবে শহরের চারদিক থেকে বিহারী ঘাঁটিগুলোর ওপর সাঁড়াশি আক্রমণ শুরু করে।

১৪ ডিসেম্বর থেকে টানা আক্রমণ ও রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে শহীদ হন রফিক, শফিক, সাদিক, শুকুর, দিয়ানত, জয়নাল মোল্লা, আরশেদ আলী, জাহাঙ্গীরসহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অবশেষে ১৮ ডিসেম্বর বিকেলে রাজবাড়ী শত্রুমুক্ত হয়।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন