সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

জামায়াত আমির ডা. শফিকুর রহমান লন্ডন সফরে গেছেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা হন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেই ডা. শফিকুর রহমানের এ সফর। বিষয়টি নিশ্চিত করে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ব্রিটিশ সরকারের সঙ্গে নির্ধারিত বৈঠকের অংশ হিসেবেই তিনি বুধবার সকালে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন।

দলীয় সূত্রে আরও জানা গেছে, লন্ডনে নির্ধারিত কর্মসূচি শেষ করার পর জামায়াত আমির সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডা. শফিকুর রহমানের কোনো সাক্ষাৎ হবে কি না-এ বিষয়ে জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ সম্পর্কিত কোনো তথ্য তাঁর কাছে নেই।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন