সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

পঞ্চগড়ে দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৫:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও জেলার ওপর দিয়ে টানা সাত দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের বেলায় সূর্যের উপস্থিতিতে তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

তেঁতুলিয়াসহ জেলার আশপাশের এলাকায় গত সাত দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এর আগে বৃহস্পতিবার চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা দিয়ে এ মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের সূচনা হয়। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যেই ওঠানামা করছে।

এদিকে কয়েকদিন ধরে ঘন কুয়াশার তেমন দেখা নেই। হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাসের প্রভাবে প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে কুয়াশামুক্ত আকাশ থাকায় ভোরেই সূর্যের দেখা মিলছে। সকালবেলা ঝলমলে রোদ উঠলে ধীরে ধীরে শীতের তীব্রতা কমে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা সাত দিন ধরে তেঁতুলিয়া অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার পর থেকেই সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন