সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত, আরও ২০ আহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রোববার (১৪ ডিসেম্বর) একটি দূর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময়, মেডেলিনের কাছে বেলোর শহরের একটি স্কুলের শিক্ষার্থীদের ভ্রমণরত বাস ৪০ মিটার গভীর খাদে পড়ে যায়।

নিহতদের মধ্যে ১৬ জন শিক্ষার্থী এবং এক জন চালক রয়েছেন।

দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহতদের মধ্যে কতজন অপ্রাপ্তবয়স্ক তা এখনও নির্ধারণের কাজ চলছে।

অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন জানান, দুর্ঘটনার সঠিক কারণ তদন্তাধীন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন শিক্ষার্থী বলছেন, 'আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ চিৎকার শুনতে পেলাম, এবং তারপর আর কিছু মনে নেই।'

ভ্রমণে থাকা শিক্ষার্থীরা তাদের স্নাতক উদযাপনের জন্য ক্যারিবিয়ান সৈকত শহর টোলু ও কোভেনাসে যাচ্ছিলেন। উদ্ধারকর্মীরা গিরিখাত থেকে আহতদের স্ট্রেচারে করে উদ্ধার করেছেন।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন, 'তরুণদের প্রাণহানি আমাকে ব্যথিত করেছে। তারা পড়াশোনা করতে বা আনন্দ উপভোগ করতে গেলে এমন ঘটনা হওয়া উচিত নয়।'

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন