সর্বশেষ

জাতীয়

তারেক রহমান ‘ট্রাভেল পাস’ করেননি : পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফেরার জন্য ‘ট্রাভেল পাস’ করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ট্রাভেল পাস সংক্রান্ত প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, 'তিনি চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে। তবে আমার জানা মতে, এখন পর্যন্ত তিনি আবেদন করেননি।'

তারেক রহমানের পাসপোর্ট বর্তমানে আছে কি না-এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।

দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ ও দলীয় সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন