সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

খুচরা সার বিক্রেতাদের নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি.ও লাইসেন্স পুনর্বহাল এবং ‘সার সংক্রান্ত নীতিমালা ২০২৫’ সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলায় ছয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক খুচরা সার বিক্রেতা ব্যানার–ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।

এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম টিপু, কালীগঞ্জ উপজেলা সভাপতি জিল্লুর রহমান, হরিণাকুন্ডু উপজেলা সভাপতি শামীম আহমেদ (চাঁন), শৈলকুপা উপজেলা সভাপতি বাবুল আক্তার, মহেশপুর উপজেলা সভাপতি উজ্জ্বল হোসেন এবং কোটচাঁদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওবাইদুল মিয়া।

বক্তারা বলেন, ২০০৯ সালের সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমোদন হিসেবে টি.ও লাইসেন্স দেওয়া শুরু হয়। তবে নতুন ‘সার নীতিমালা ২০২৫’-এর খসড়া স্থগিত করা হয়েছে এবং ২০২৬ সালের মার্চ থেকে এই সুবিধা বন্ধের নির্দেশনা জারি হয়েছে। এতে খুচরা সার ব্যবসায়ী ও ডিলাররা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।

খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষায় ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন