সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক সামান্য উন্নতি হলে লন্ডনে নেওয়ার পরিকল্পনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই দ্রুত লন্ডনে চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

মাহদী আমিন শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে। লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জুবাইদা রহমান চিকিৎসা সংক্রান্ত সমন্বয় দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, 'খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে ডা. জুবাইদা রহমান গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন এবং দেশের-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন। নেত্রীর চিকিৎসায় কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা যেন না থাকে, সেজন্য তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।'

মাহদী আমিন আরও উল্লেখ করেন, হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে আসছেন, তবে সিসিইউতে প্রবেশে নিরাপত্তা ও ইনফেকশন ঝুঁকির কারণে সীমাবদ্ধতা রয়েছে।

তিনি জানান, শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই লন্ডনের সেই হাসপাতালে যোগাযোগ করা হয়েছে, যেখানে চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসা নিয়ে তিনি উল্লেখযোগ্যভাবে সুস্থতা লাভ করেছিলেন। এছাড়া, সর্বাধুনিক প্রযুক্তিসজ্জিত একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার কাজ চলছে।

মাহদী আমিন আশা প্রকাশ করেন, 'দেশবাসীর ভালোবাসা ও দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে। আধুনিক চিকিৎসার পর তিনি আবারও দেশের মানুষের নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করার ভূমিকা রাখবেন।'

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন