সর্বশেষ

জাতীয়দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

৯ দল নিয়ে নতুন বামপন্থি জোট গঠনের ঘোষণা আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বামপন্থি রাজনৈতিক দলগুলো বৃহত্তর ঐক্যের পথে এগোচ্ছে। বাম গণতান্ত্রিক জোটভুক্ত ছয়টি দলের পাশাপাশি বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপ এবং বাসদ (মাহবুব) মিলিত হয়ে নতুন জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

এই জোটে ভবিষ্যতে আরও দল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় কনভেনশনে। কনভেনশনে বামপ্রগতিশীল দলগুলো ছাড়াও বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও গণসংগঠনের নেতারা অংশ নেবেন।

জোটের উদ্যোক্তারা জানিয়েছেন, নতুন জোটের মূল লক্ষ্য একসঙ্গে আন্দোলন চালানো এবং নির্বাচনে অংশগ্রহণ। পাশাপাশি গণতন্ত্র ও জনজীবনের সংকট মোকাবিলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে এই জোট। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটটি তিনশ আসনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

এ পর্যন্ত ৯টি দল জোটে যুক্ত হওয়ার সম্মতি দিয়েছে। এর মধ্যে বাম গণতান্ত্রিক জোটভুক্ত ছয়টি দল হলো – বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন এবং বাসদ (মার্কসবাদী)। এছাড়া শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ, প্রয়াত পংকজ ভট্টাচার্য প্রতিষ্ঠিত ঐক্য ন্যাপ এবং বাসদ (মাহবুব)ও নতুন জোটে যুক্ত হচ্ছে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, সামাজিক ন্যায্যতা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে বৃহত্তর বাম গণতান্ত্রিক জোট গঠন করা হচ্ছে। সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন যোগ করেন, জোট শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করবে না, বরং ‘জনতার সনদ’-এর মাধ্যমে জনগণের জীবনযাত্রার সংকট সমাধানের দাবিতেও মাঠে থাকবে।

জোটের নাম হতে পারে ‘নয়া যুক্তফ্রন্ট’ অথবা ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন