সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বান্দরবানে ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
তিন দিনব্যাপী “ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ” শেষে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এর সমাপনী অনুষ্ঠান।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মোট ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ডিজিটাল সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), মোবাইল জার্নালিজম, এআই-এর ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে নৈতিকতা ও নিরাপত্তা—এ সব বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, পিআইবির সিনিয়র অস্থায়ী প্রশিক্ষক গোলাম মুর্শেদ, প্রশিক্ষক মো. শাহ আলম, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক এনএ জাকিরসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের মান উন্নত করতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকতাকে আরও গতিশীল, নির্ভুল ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, মোবাইল রিপোর্টিং, কনটেন্ট তৈরি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রাপ্ত অভিজ্ঞতা তাদের পেশাগত কাজে নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন