সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বান্দরবানে বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা দিলেন সাচিং প্রু জেরী

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি মনোনীত বান্দরবান-৩ আসনের ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর উদ্যোগে দলীয় আন্দোলন-সংগ্রামে মামলা, হামলা ও বিভিন্ন নির্যাতনের শিকার নেতাকর্মীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

গত ১৭ বছরে রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেও দলীয় নীতি ও আদর্শে দৃঢ় থাকার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শহরের হিলভিউ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী। জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৭৫০ নেতাকর্মীর হাতে তিনি ক্রেস্ট ও স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, প্রায় দুই দশক ধরে দেশে গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে, আর বিএনপি নেতাকর্মীরা গুম, মিথ্যা মামলা ও নানা ধরনের হয়রানির মুখোমুখি হয়েছেন। এ কঠিন সময়ে যারা রাজপথে সক্রিয় থেকেছেন এবং সংগঠনকে ধরে রেখেছেন-তাদের ত্যাগ দল সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেন বক্তারা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বান্দরবানের জনগণ গণতন্ত্র ও পরিবর্তনের পক্ষে রায় দেবেন। পাশাপাশি, নির্বাচিত হলে সাচিং প্রু জেরী জেলার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তারা মত দেন।

বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সম্মাননা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন