সর্বশেষ

সারাদেশ

হালদা নদীতে অবৈধ বালি উত্তোলনে জরিমানা, তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৫:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে উত্তর মাদার্শার রামদাস মুন্সির ঘাট এলাকায় সোমবার দুপুরে অবৈধ বালি উত্তোলনের দায়ে তিনজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অভিযুক্তরা হলেন মো. ইব্রাহিম, মো. হান্নান ও মো. সবুজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩-এর অধীনে এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধানও রয়েছে।

স্থানীয়দের জানানো হয়েছে, সরকারি নিয়ম অমান্য করে রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করা হচ্ছিল। অভিযানের সময় ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন ও পরিবহনের চেষ্টা করা হচ্ছিল। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌ পুলিশের এএসআই রমজান আলী এবং হালদার পাহারাদাররা সহযোগিতা করেন।

মো. শাহেদ আরমান বলেন, 'হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন