সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলাকে ঘিরে নতুন সামরিক উদ্যোগের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র: রয়টার্স

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নতুন ধরনের সামরিক উদ্যোগ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

চারজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলার ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ বিবেচনা করছে। তবে অভিযানের সময়সূচি বা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক মোতায়েন এবং ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের ক্রমাগত উত্তেজনা সম্ভাব্য অভিযানের জল্পনা আরও বাড়িয়েছে। ক্যারিবীয় এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মার্কিন কর্মকর্তাদের দুজনের মতে, মাদুরো সরকারের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন সামরিক কার্যক্রম। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় কেউই নাম প্রকাশ করতে চাননি। পেন্টাগন এ বিষয়ে মন্তব্যের অনুরোধ হোয়াইট হাউসে পাঠালেও সিআইএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র “কিছুই বাদ দিচ্ছে না।” তিনি দাবি করেন, মাদক প্রবাহ আটকে রাখতে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সব ধরনের ক্ষমতা ব্যবহার করা হবে।

রয়টার্সকে দেওয়া তথ্যে দুজন কর্মকর্তা আরও বলেন, বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও রয়েছে। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেন, তাঁকে সরাতেই যুক্তরাষ্ট্র এমন পরিকল্পনা করছে এবং ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এ ধরনের হস্তক্ষেপ প্রতিহত করবে।

১৬ নভেম্বর ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ জেরাল্ড আর ফোর্ড। এর সঙ্গে রয়েছে সাতটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও এফ–৩৫ যুদ্ধবিমান।

এদিকে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশসীমায় সম্ভাব্য ঝুঁকির সতর্কতা জারি করার পর তিনটি আন্তর্জাতিক বিমান সংস্থা দেশটি থেকে ফ্লাইট বাতিল করেছে।


যুক্তরাষ্ট্র সোমবার ভেনেজুয়েলার কথিত মাদকচক্র কার্টেল দে লস সোলেস–কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে। ওয়াশিংটনের অভিযোগ, প্রেসিডেন্ট মাদুরো নিজেই এ নেটওয়ার্ক পরিচালনা করেন- যা মাদুরো অস্বীকার করেছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, কোনো সংগঠন সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত হলে যুক্তরাষ্ট্রের সামনে নানা সামরিক ও অর্থনৈতিক বিকল্প খুলে যায়। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তালিকাভুক্তির পর ভেনেজুয়েলার অবকাঠামো ও মাদুরোর ব্যক্তিগত সম্পদে হামলা চালানোর সুযোগ তৈরি হবে।

এদিকে, ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে আলোচনা চলছে বলেও জানিয়েছে মার্কিন সূত্র। তবে এই আলোচনার ফলে সম্ভাব্য সামরিক অভিযানে কোনো প্রভাব পড়বে কি না, তা অনিশ্চিত।

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন