সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশজামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় অন্তত ৬৭ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অবরুদ্ধ গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় অন্তত ৬৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শনিবার (২২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদন এ তথ্য তুলে ধরে।

জেনেভায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, নিহতদের মধ্যে জন্মের পরপরই এক নবজাতক মেয়েশিশুও ছিল। দক্ষিণ গাজার খান ইউনিসে গত বৃহস্পতিবার এক বাড়িতে ইসরাইলি বিমান হামলায় সে নিহত হয়। এর আগের দিনও দখলদার বাহিনীর ধারাবাহিক হামলায় আরও সাত শিশু প্রাণ হারায়।

পিরেস বলেন, ‘ঘোষিত যুদ্ধবিরতির সময় এসব ঘটনা ঘটছে— যা অত্যন্ত ভয়াবহ ও উদ্বেগজনক।’
তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি শিশু ছিল একটি পরিবার ও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বেঁচে থাকা একটি জীবন, যা এই সহিংসতায় মুহূর্তেই নিভে যাচ্ছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি আগ্রাসনের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার শিশু নিহত বা আহত হয়েছে।

চ্যারিটি সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, ২০২৪ সালে প্রতি মাসে প্রায় ৪৭৫ ফিলিস্তিনি শিশু স্থায়ী পঙ্গুত্বের শিকার হচ্ছে। কারও মস্তিষ্কে গুরুতর আঘাত, আবার অনেকের শরীরে গভীর দগ্ধ ক্ষত। সংস্থাটি বলছে, আধুনিক ইতিহাসে শিশুদের অঙ্গচ্ছেদের সবচেয়ে ভয়াবহ স্থান এখন গাজা।

পিরেস আরও জানান, বহু শিশু খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে এবং অনেককে প্লাবিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করা হচ্ছে।
তার ভাষায়, ‘গাজার শিশুদের জন্য বাস্তবতা খুব কঠিন— তাদের জন্য নিরাপদ কোনো জায়গাই নেই। তাদের এই যন্ত্রণাকে স্বাভাবিক মানা মানবতার পরিপন্থি।’

তিনি সতর্ক করে বলেন, ধ্বংসস্তূপের মধ্যে তাঁবুতে বাস করা লক্ষাধিক শিশুর জন্য আগত শীতকাল নতুন ও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।


১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন