সর্বশেষ

রাজনীতি

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ, এবারও হচ্ছেনা কেক কাটা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৫:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দল বিশেষ কোনো উদযাপন করছেনা।

কেবল দোয়া-মিলাদ ও অর্থদান পর্যন্ত অনুষ্ঠান সীমাবদ্ধ রাখা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত তারেক রহমানের নিজস্ব নির্দেশনার আলোকে নেওয়া হয়েছে।

তারেক রহমান ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। ছোটবেলায় তার ডাক নাম ‘পিনো’। ১৯৮৮ সালে মাত্র ২২ বছর বয়সে বগুড়ার গাবতলী থানায় বিএনপির সদস্য হিসেবে যোগ দেন এবং আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যুক্ত হওয়ার আগে থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন।

তিনি ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে মায়ের সঙ্গে দেশব্যাপী প্রচারণা চালান। ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন।

তারপর ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে এবং ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে যাওয়ার পর থেকে যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, আগামী মাসে ওমরাহ পালন শেষে দেশে ফিরে দলের দায়িত্বে আবার সরাসরি যুক্ত হবেন তিনি।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন