সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশসিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

শিক্ষক নিয়োগে কোটা প্রথা, রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি

বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৩:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে জেলার বিভিন্ন স্থানে ৩৬ ঘণ্টার হরতাল চলছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সকাল থেকে শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ অন্তত ৮-১০টি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। এতে স্কুল, কলেজ, অফিসপথে বের হওয়া সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। সপ্তাহের ছুটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার-শুক্রবার সাধারণত পর্যটকে ভরপুর থাকে রাঙামাটি, তবে হরতালের কারণে শহরে অবস্থানরত পর্যটকরাও নানা বিড়ম্বনায় পড়েছেন।

হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করায় রাঙামাটির সাথে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। শহরের একমাত্র সিএনজি সার্ভিস ও বেশিরভাগ শপিংমলও বন্ধ রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেয় কোটাবিরোধী ঐক্যজোট। সেখানে শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, রাকিব হাসান, নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোসাইনসহ নেতারা বক্তব্য রাখেন।

নেতারা অভিযোগ করেন, জেলা পরিষদ সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা অনুসরণ না করেই নিয়োগ পরীক্ষা শুরু করেছে, যা মেধাবীদের প্রতি অবিচার। তারা বলেন, শান্তিপূর্ণভাবে দাবি জানানো হলেও কোনো উদ্যোগ না নেওয়ায় হরতালের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

হরতালের সময় ২০ ও ২১ নভেম্বর সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে জরুরি সেবা খাত এ কর্মসূচির বাইরে থাকবে।

এদিকে, আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন