সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র ঘোষণা করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফর উপলক্ষে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত ‘প্রধান মিত্র’ হিসেবে ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক নৈশভোজ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

রয়টার্স জানায়, নৈশভোজে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সামরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং সৌদি আরবের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

এর আগে দুই দেশের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। সৌদি গণমাধ্যম চুক্তিকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে।

হোয়াইট হাউস জানিয়েছে, যুবরাজ সালমানের সফরকালে বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বিশেষ করে বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে উভয় দেশের অনুমোদিত ‘যৌথ ঘোষণা’ ভবিষ্যতে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি স্থাপন করবে।

এছাড়া পারমাণবিক প্রযুক্তি সহযোগিতা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক বিধান অনুযায়ী পরিচালিত হবে বলেও হোয়াইট হাউস নিশ্চিত করেছে।

ট্রাম্প এফ-৩৫ যুদ্ধবিমানসহ পূর্বঘোষিত অস্ত্রচুক্তি অনুমোদনের কথাও পুনর্ব্যক্ত করেন।

দীর্ঘ সাত বছরের বেশি সময় পর সৌদি যুবরাজের ওয়াশিংটন সফরকে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন