সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
আইন-আদালত

শেখ হাসিনার খালাস চাই : রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন,' ট্রাইব্যুনালে সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। তবে শেখ হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে খুশি হতাম।'

সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আইনজীবী আমির হোসেন বলেন, 'আমি আমার মক্কেলের খালাস চাই-এটা খুব স্বাভাবিক। প্রত্যেক আইনজীবীই চান তার মক্কেল নির্দোষ প্রমাণিত হোক।'

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান, 'আমি কোনো ধরনের যোগাযোগের চেষ্টা করি নাই। করার সুযোগও নেই। উনারা আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি, কোনো সহায়তাও দেননি। আইনগতভাবেও তার সুযোগ নেই। প্রচ্ছন্নভাবে সহযোগিতা পেলেও ভালো হতো, তবে সেটাও হয়নি।'

তিনি আরও বলেন, 'অনেক মাস ধরে এই মামলায় লড়াই করছি। তাই আমার মক্কেল খালাস পেলে আমার মতো খুশি আর কেউ হবে না-এটা হৃদয়ের কথা।'

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে আমির হোসেন বলেন, 'আমার মনে হয়েছে, বিচার ভালোভাবেই হয়েছে এবং স্বচ্ছ হয়েছে।'

রাষ্ট্রসাক্ষী আব্দুল্লাহ আল মামুন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'উনি আমার মক্কেল নন। তাই তার বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। আমি শুধু আমার আসামির পক্ষেই কথা বলতে পারি।'

তিনি পুনর্ব্যক্ত করেন, আসামিপক্ষ হিসেবে তিনি মনে করেন বিচার যথাযথভাবে সম্পন্ন হয়েছে।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন