সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
সারাদেশপটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বর্ণিল হাঁটা প্রতিযোগিতা

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৫:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি লক্ষ্য করে এক বর্ণিল হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সেফ সুইমিং একাডেমীর পরিচালক মাহফুজুর রহমান বিপ্লব, নবগঙ্গা ফিটনেস একাডেমীর পরিচালক কাজী আলী আহম্মেদ লিকু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনের পর শতাধিক প্রতিযোগী পুরাতন ধোপাঘাটা ব্রিজ থেকে শুরু করে মডার্ন মোড়, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ঘুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে শেষ করেন পৌর ইকোপার্কে গিয়ে। পুরো পথ জুড়ে ছিল প্রতিযোগীদের প্রাণবন্ত উপস্থিতি, যা অনুষ্ঠানে আরও প্রাণচঞ্চলতা সৃষ্টি করে।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শহরের মানুষকে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা। আয়োজকরা জানান, এমন কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সমাজের সকল শ্রেণির মানুষের মধ্যে ফিটনেসের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ঝিনাইদহে সুস্বাস্থ্যের ধারাবাহিকতা নিশ্চিত করা তাদের লক্ষ্য।

প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন