সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশজামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি অগ্রাহ্য করে লেবাননে ফের ইসরাইলি হামলা, নিহত ২

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এ হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেই ইসরাইল এ হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে ড্রোন হামলায় একজন নিহত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরাইলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এ ছাড়া নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলের হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে আরেকটি গাড়িতে হামলায় আরও একজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি ড্রোন বর্তমানে টায়ার জেলা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ এবং বিনত জবাইল অঞ্চলের আকাশে নিচু দিয়ে টহল দিচ্ছে।

তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রায় প্রতিদিনই সীমান্তবর্তী এলাকাগুলোয় ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন