সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
খেলা

মেসির জাদুতে ইতিহাস, প্রথমবারের মতো এমএলএস কনফারেন্স সেমিতে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।

রোববার সকালে ‘বেস্ট অব থ্রি’ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ন্যাশভিলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল ও এক ঐতিহাসিক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এদিনই তিনি পেশাদার ফুটবলে ৪০০তম অ্যাসিস্টের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেন- যা ফুটবল ইতিহাসে একমাত্র অর্জন।

সিরিজে ১-১ সমতা থাকায় ম্যাচটি ছিল দুই দলের জন্যই কার্যত ফাইনাল। ম্যাচের মাত্র ১০ মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। ন্যাশভিলের ডিফেন্ডারের ভুল পাস কুড়িয়ে নিয়ে নিচু শটে জালের দেখা পান তিনি। ৩৯ মিনিটে জর্ডি আলবার পাস থেকে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি, তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধেও থামেনি তাদের দাপট। ৭৩ মিনিটে আলবার পাসে গোল করেন আলেন্দে, আর দুই মিনিট পরেই আসে ইতিহাস গড়া মুহূর্তটি। মেসির চিপ পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান আলেন্দে সেই পাস দিয়েই সম্পন্ন হয় মেসির ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট।

গত মৌসুমে সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে-অফের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল মায়ামি। এবার মেসির জাদুতে দলটি ভেঙেছে সেই ব্যর্থতার দেয়াল। কনফারেন্স সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ এফসি সিনসিনাটি।
 

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন