সর্বশেষ

জাতীয়কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
ঠাকুরগাঁও সদর হাসপাতাল ৫শ' শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
সারাদেশটাঙ্গাইলের সাবেক এমপির লাশ ভারত থেকে দেশে ফিরল
রাজশাহীতে মিথ্যা প্রচারণা, পোশাক শোরুমে জরিমানা
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
জামালপুরে অবৈধ মজুদকৃত টিসিবির ১৪শ' লিটার তেল জব্দ
জাফলং-এ বালু উত্তোলনবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রি: যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে ফাঁস দিয়ে হত্যা
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, ভাঙচুর-লুটপাট ২০ বাড়িতে
নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিয়াকত, সম্পাদক রহিম
আন্তর্জাতিকহামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি
খেলানাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ৪:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শনিবার ইস্তাম্বুলের কৌঁসুলির কার্যালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মোট ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইআয়াল জামির। তবে অভিযুক্ত সবার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

তুর্কি প্রসিকিউটররা জানিয়েছেন, অভিযুক্তরা গাজা উপত্যকায় ‘পরিকল্পিত ও ধারাবাহিকভাবে’ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছেন। অভিযোগের পক্ষে আঙ্কারা গাজায় হাসপাতাল, বিশেষ করে তুরস্ক নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল’-এ ইসরায়েলি বিমান হামলা, চিকিৎসা সরঞ্জামের ক্ষয়ক্ষতি, অবরোধ ও মানবিক সহায়তা আটকে দেওয়ার ঘটনাগুলোর উল্লেখ করেছে।

উল্লেখ্য, তুরস্ক এর আগেই দক্ষিণ আফ্রিকার দাখিল করা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) গণহত্যা মামলার সঙ্গে যুক্ত হয়েছিল। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)ও নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ট-এর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

তুরস্কের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। অন্যদিকে, ইসরায়েল এটিকে ‘রাজনৈতিক প্রপাগান্ডা ও ভাঁওতাবাজি’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গত ১০ অক্টোবর থেকে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, সেই সময়ও দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনছে।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন