সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না : সালাহউদ্দিন আহমদ
১৮ ফেব্রুয়ারি এমপিদের শপথ, এরপরই সরকার গঠন: আহমেদ আযম খান
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনারায়ণগঞ্জে সেলুনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৩ জন দগ্ধ
কুষ্টিয়া-১: বিজয়ী রেজা আহমেদ বাচ্চুকে শুভেচ্ছা প্রতিদ্বন্দ্বীর
খুলনায় জামায়াতের দাপট, ৩৬ আসনের ২৫টিতে জয়, বিএনপির ভরাডুবি
বগুড়ায় গ্যারেজে কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা নজরুল ইসলামের
মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় নয় : নব নির্বাচিত ড. ফরিদ
মাগুরায় চিকিৎসক ও পুলিশ সদস্যের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
পাথরঘাটায় গণপিটুনিতে চোখ উপড়ে নিহত যুবক
নড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

খুলনায় শুক্রবার শুরু হচ্ছে নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ ৫:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নবায়নযোগ্য শক্তিকে কেন্দ্র করে আগামী শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে শুরু হচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক উৎসব-২০২৫।

বক্তৃতা, যুক্তি ও চিন্তার মেলবন্ধনে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতার পাশাপাশি খুলনা বিভাগীয় আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের কুইজ এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, যুক্তিনির্ভর চিন্তা এবং ইতিবাচক বিতর্কচর্চা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে পরিবেশভিত্তিক সংগঠন ‘দ্যা আর্থ’ এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শতাধিক বিতার্কিক ও শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। তাদের আশা, এ আয়োজন তরুণ প্রজন্মকে যুক্তি-নির্ভর মত প্রকাশ, দলগত নেতৃত্ব এবং বিশ্লেষণধর্মী চিন্তা বিকাশে উৎসাহিত করবে।

আয়োজনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন এনডিএফ বিডি খুলনা জোনের ভারপ্রাপ্ত পরিচালক তারিকুল ইসলাম তাজ এবং এনডিএফ বিডি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস বারী। এনডিএফ বিডি খুলনা জোন প্রধান তাকদিরুল গনি ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আশিকুর রহমান আকাশ।

আয়োজনটি সভাপতিত্ব করবেন ১৭ লক্ষ বিতার্কিকদের সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মোঃ মাকসুদ হেলালী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্ক উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের তরুণরা যুক্তিনির্ভর সমাজ গঠনের ধারণায় উদ্বুদ্ধ হবে এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ ও সহযোগিতার পরিবেশ গড়ে উঠবে।

 

আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্কে যে সমস্ত বিষয়ের উপর সারা দেশের মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করবে সেগুলো হলো:

১. এই সংসদ অনুতপ্ত যে জলবায়ু সংকটে ব্যক্তিগত উদ্যোগকে অতিমাত্রায় রোমান্টিকভাবে দেখানো হয়েছে।
২. এই সংসদ বিশ্বাস করে, বাংলাদেশ থেকে রপ্তানিকৃত সকল তৈরি পোশাক (গার্মেন্টস) পণ্যের উপর কার্বন ট্যাক্স প্রবর্তন করা উচিত।
৩. এই সংসদ মনে করে, তৃতীয় বিশ্বের দেশগুলোর নবায়নযোগ্য শক্তির পাশাপাশি কার্বন নিঃসরণ দ্রুত কমাতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করা প্রয়োজন।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন