সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় জাতি গঠনে এগিয়ে যাব : ফখরুল
১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন : ডা. এ জেড এম জাহিদ
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
জনগণের আস্থা চাইলেন প্রতিমন্ত্রী টুকু, উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশকারাগারেই নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে
রাজশাহীর চারঘাটে নিজ দলের বিরোধে বিএনপি নেতা নিহত
নিজের পিস্তলের গুলিতে নাটোরে এসআই আহত, তদন্তে পুলিশ
নরসিংদীতে কিশোরী ধর্ষণ–হত্যা: বিএনপি নেতা বহিষ্কার, আরও ৩ জন গ্রেপ্তার
রাজশাহীতে কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, পরিচালক গ্রেপ্তার
গাইবান্ধায় মানবতার নিরাপত্তাবলয় গড়ছে ‘গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা’
বেনাপোল বন্দরে ১১ দিনে ৩২২০ টন মোটা চাল আমদানি
গুরুদাসপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদা দাবির যুবদল নেতার বিরুদ্ধে
নাটোরে অভিযানে ৬শ' পিস ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬
এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে নিহত বাবলার আসল পরিচয় কি  

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে নিহত সরোয়ার হোসেন বাবলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে সক্রিয় এই বাবলা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, একসময় আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন খানের সহযোগী ছিলেন বাবলা। তবে পরবর্তীতে গুরু সাজ্জাদের সঙ্গে বিরোধের জেরে তিনি নিজস্ব একটি দল গঠন করেন। সেই সময় সাজ্জাদের অনুসারী ‘ছোট সাজ্জাদ’ তাকে হত্যার হুমকি দেন। এরপর কয়েক দফা হামলার শিকার হলেও শেষবার বুধবার (৫ নভেম্বর) তিনি আর রক্ষা পাননি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পিঠে পিস্তল ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বাবলার শরীরে।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নয়, টার্গেট ছিলেন সরোয়ার বাবলা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাইরে থেকে আসা সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, বাবলার বিরুদ্ধেও বহু অপরাধের অভিযোগ রয়েছে। নির্বাচনের আগে এ ধরনের ঘটনা উদ্বেগজনক। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করছি, গণসংযোগ বা প্রচারণার আগে পুলিশকে জানাতে হবে, যাতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায়।

সিএমপি সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেনের হাত ধরে বাবলা ও তার সহযোগী নুরুন্নবী ম্যাক্সন চট্টগ্রামের অপরাধজগতে পরিচিতি পান। ২০১১ সালে ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গারবিল থেকে ম্যাক্সন গ্রেপ্তার হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে বাবলাকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেল, পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

২০১৭ সালে জামিনে মুক্তি পেয়ে দুজনই কাতারে পাড়ি জমান। তবে ২০২০ সালে কাতারে মারামারির ঘটনায় বাবলাকে এক মাসের সাজা দেওয়া হয় এবং পরে তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার হন তিনি। তার বাড়ি থেকে উদ্ধার হয় একে-২২ রাইফেল, এলজি ও ৩০ রাউন্ড গুলি।

প্রায় চার বছর কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে তিনি আবারও আলোচনায় আসেন। গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গ্রেপ্তার হলেও পরে জামিন পান। এর পর থেকেই তিনি বিএনপি নেতাদের ঘনিষ্ঠ হন।

কারাগারে থাকাকালে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে বাবলার পরিচয় হয়। মুক্তির পর সেই সম্পর্ক আরও গভীর হয়। পরে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের সঙ্গেও তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

মাত্র এক মাস আগে বাবলা বিয়ে করেন, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির একাধিক স্থানীয় নেতা।

বুধবার বিকেলে বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিবিদ্ধ হন তিনজন। তাদের মধ্যে বাবলা হাসপাতালে নেওয়ার পর মারা যান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি বিএনপির কোনো অভ্যন্তরীণ বিষয় নয়। এটি দুই সন্ত্রাসী গ্রুপের পুরোনো বিরোধের জের। আমাদের প্রার্থীসহ শত শত মানুষ গণসংযোগে ছিলেন; সেখানে সরোয়ার উপস্থিত ছিলেন মাত্র একজন হিসেবে।

৬১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন