সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
বিনোদন

বিএনপির প্রার্থী তালিকায় নেই কনকচাঁপা, শান্ত প্রতিক্রিয়া শিল্পীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তবে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী সংগীতশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় নেতা রুমানা মোর্শেদ কনকচাঁপা এবার দলের ঘোষিত তালিকায় স্থান পাননি।

দলীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে বিএনপি।

মনোনয়ন না পেলেও কনকচাঁপা বিষয়টি গ্রহণ করেছেন অত্যন্ত সংযতভাবে। সোমবার রাতে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ।

তার এই পোস্টে অনেকে প্রশংসা জানিয়ে মন্তব্য করেছেন যে, রাজনীতিতে এমন সংযত ও ইতিবাচক প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় না।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন কনকচাঁপা। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম। সে সময় নির্বাচনি প্রচারে বাধার অভিযোগ এনে কনকচাঁপা সংবাদ সম্মেলনও করেছিলেন।

গানের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় এই শিল্পী বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য এবং বিএনপির অঙ্গসংগঠন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন