সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

১ সপ্তাহের মধ্যে ‘ঐক্যবদ্ধ সুপারিশ’ দিতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৭:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকার আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণভোট সংক্রান্ত ‘ঐক্যবদ্ধ সুপারিশ’ দেওয়ার আহ্বান জানিয়েছে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে সরকার নিজেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এমনটা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ড. আসিফ নজরুল বলেন, সরকার ইতিমধ্যেই বহু আলোচনা আয়োজন করেছে। এখন আর কোনও আয়োজন করার পরিকল্পনা নেই। আমরা আশা করি, রাজনৈতিক দলগুলো নিজ উদ্যোগে আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন। তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ১৫ বছর ধরে একসঙ্গে আন্দোলন করেছে এবং কঠিন সময়ে একসঙ্গে নির্যাতনের শিকার হয়েছে। তাই তাদের কাছে একটু সময় দেওয়া উচিত।

উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন আয়োজনের বিষয়েও সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। সভায় জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং জুলাইয়ে প্রস্তাবিত জাতীয় সনদ ও সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণের প্রক্রিয়া, গণভোট আয়োজন ও এর বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ড. আসিফ নজরুল বলেন, যদিও ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরও কিছু সংস্কার প্রস্তাবে ভিন্নমত রয়েছে এবং গণভোটের সময় ও বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে, তবে আমরা প্রথমে তাদের আলোচনার সুযোগ দেব। এরপরও যদি ঐক্য না হয়, সরকারই সিদ্ধান্ত নেবে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন