সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলনে ৯ জনের মৃত্যু, আহত বহু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় এক নবনির্মিত মন্দিরে পদদলনের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। খবর এনডিটিভি।

শনিবার ভোরে জেলার কাশিবুগ্গা এলাকায় সদ্য নির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরের প্রবেশপথে অতিরিক্ত ভিড়ের কারণে হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয়। মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলা তৈরি হয়ে পদদলনের ঘটনা ঘটে, যাতে প্রাণহানি ঘটে বহু মানুষের।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনাটিকে “হৃদয়বিদারক” বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পাওয়ান কল্যাণ জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন