সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বান্দরবানে পাহাড়ে ভাল্লুকের হামলায় কৃষক আহত

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান জেলার রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকায় বন্য ভাল্লুকের হামলায় কাইং প্রে ম্রো (৩৪) নামে এক ম্রো কৃষক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ইউনিয়নের রুইফ পাড়ার পাহাড়ি জুমজমিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাইং প্রে ম্রো দুপুরে নিজের জুমের জমিতে কলার ছড়ি কাটছিলেন। এ সময় পাশের জঙ্গল থেকে একটি বন্য ভাল্লুক হঠাৎ বেরিয়ে এসে তাকে আক্রমণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

গ্যালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো জানান, আহত কৃষকের মুখ ও চোখে গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা ধারণা করছেন, ঘটনাস্থল সংলগ্ন জঙ্গলে সম্ভবত ভাল্লুকটির বাচ্চা ছিল। সন্তান রক্ষার প্রবৃত্তি থেকেই প্রাণীটি হঠাৎ আক্রমণ করেছে বলে তাদের অনুমান।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী বলেন, “রোগীর মুখমণ্ডল ও চোখে গভীর আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেকে রেফার করা হয়েছে।”

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন