সর্বশেষ

জাতীয়একক সংখ্যাগরিষ্ঠতার পেয়ে সরকার গঠনের পথে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ১৮১টি, জামায়াতে ইসলামী ৫৫টি, এনসিপি ২টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
আন্তর্জাতিক

তুরস্কে আবারও ভূমিকম্প, কেন্দ্র বালিকেসির সিন্দির্গিতে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিট) পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে এই কম্পন অনুভূত হয়।

দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ (AFAD) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।

শক্তিশালী এই কম্পন ইস্তানম্বুল, বুরসা, মানসিয়া এবং ইজমিরসহ আশপাশের প্রদেশগুলোতেও অনুভূত হয়। আফাদের তথ্য অনুযায়ী, সিন্দির্গি এলাকায় কয়েকটি বাড়িঘর ধসে পড়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত আগস্ট মাসেও একই মাত্রার—৬ দশমিক ১—একটি ভূমিকম্প হয় ওই অঞ্চলে, যার কেন্দ্র ছিল একই সিন্দির্গি শহরে। এরপর থেকেই বালিকেসির এলাকায় ছোট ছোট কম্পন নিয়মিতভাবে অনুভূত হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভূগর্ভের বড় টেকটোনিক ফল্টলাইনের ওপর অবস্থান করায় তুরস্কে ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। ২০২৩ সালে দেশটির দক্ষিণ ও দক্ষিণ–পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। প্রতিবেশী সিরিয়াতেও সে সময় প্রায় ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন