সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের বৃহত্তর সংগঠন গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে জেলা শহরের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নাকে আহ্বায়ক এবং গাজী টিভির বিএম জুবায়ের হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রসুন মণ্ডল, চ্যানেল ২৪-এর বাদল সাহা এবং একাত্তর টিভির আজিজুর রহমান রনি।

সহসভাপতি ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আনন্দ টিভির সেলিম রেজা, সময় টিভির জয়ন্ত শিরালী, মাই টিভির আরিফুল হক আরিফ, চ্যানেল এস-এর কাজী মাহমুদ, এটিএন নিউজের সজীব বিশ্বাস, মোহনা টিভির মাসুদ পারভেজ, স্টার নিউজের নুরুল আলম ফয়সাল এবং নাগরিক টিভির আশিক জামান অভি উল্লেখযোগ্য।

আহ্বায়ক কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্তি, ভোটার তালিকা হালনাগাদ এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনার নিয়োগ করবে। পাশাপাশি জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

আহ্বায়ক মোজাম্মেল হোসেন মুন্না জানান, গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা, মানসম্মত সংবাদ পরিবেশন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করাই এই কমিটির প্রধান লক্ষ্য।

নবগঠিত কমিটিকে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন