সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রাম্পের ভাষণের পরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতের ওই ভাষণের পরপরই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তা প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

এর আগে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে তার এই দাবির পরপরই ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নতুন করে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন