সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশমোংলা বাজারে ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল গোলপাতা মাছ
কক্সবাজার নিখোঁজ নারীর মরদেহ লিফটের নিচ থেকে উদ্ধার
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ
নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীর জরিমানা
নরসিংদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যা: সৎ পিতার চাঞ্চল্যকর জবানবন্দি
রংপুরে পেট্রোল পাম্পে বিএসটিআইয়ের অভিযান, দুই স্টেশনকে জরিমানা
তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির টহল জোরদার
খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
ফরিদপুরে জ্বালানি তেলের সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা
কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে নদীতে ডুবে শিশুর মৃত্যু
কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

বাংলাদেশে প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ স্বীকৃতি পেল আয়ান খান রুহাব

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে প্রথমবারের মতো ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃতি পেয়েছে মাত্র আট মাস বয়সী আয়ান খান রুহাব।

সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের সন্তান রুহাব জন্মের অল্প সময়ের মধ্যেই পরিবেশবান্ধব এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

রুহাবের বাবা ইমরান রাব্বি পরিবেশবাদী সংগঠন ‘গ্রীনম্যান’-এর প্রতিষ্ঠাতা সভাপতি, আর মা আয়শা আক্তার কিরণ সংগঠনটির সমন্বয়ক হিসেবে কাজ করছেন। সন্তানের জন্মের পর থেকেই তাঁরা পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরি করতে বিশেষ এই উদ্যোগ নেন।

ইমরান রাব্বি জানান, রুহাবের জন্ম ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি। সন্তানের জীবনব্যাপী সম্ভাব্য কার্বন নিঃসরণ অফসেট করার লক্ষ্যেই চলতি বছরের সেপ্টেম্বরে তাঁরা শিবপুর গ্রামে ৫৮০টি ফলজ ও বনজ গাছ রোপণ করেন। এর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি ও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ।

এই উদ্যোগের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)। প্রতিষ্ঠানটির গ্রান্টজয়ী প্রকল্প ‘ঢাকা প্ল্যান্টারস’ আয়োজিত এক অনুষ্ঠানে আয়ান খান রুহাবকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়।

ইমরান রাব্বি বলেন, “রুহাবের জন্য আমরা গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে এবং সবুজ পরিবেশে বেড়ে উঠতে পারে। এটি আমাদের সন্তানের ভবিষ্যৎ ও পৃথিবীর প্রতি ভালোবাসার একটি ছোট প্রয়াস।”

 

মা আয়শা আক্তার কিরণ জানান, “আমাদের লাগানো গাছ শুধু রুহাব নয়, গ্রামের সব শিশুর ভবিষ্যৎেও অবদান রাখবে। প্রতিটি পরিবার চাইলে নতুন সদস্যের আগমনে কিছু গাছ রোপণ করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে।”

 

স্থানীয়ভাবে এই উদ্যোগ ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ বাংলাদেশের টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজন প্রচেষ্টায় নতুন অনুপ্রেরণা যোগাবে।

২৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন