সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬৩

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে কিরইয়ানদঙ্গ শহরের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, কাম্পালা থেকে গুলুর উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী বাস একটি লরিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষ এড়াতে চালকদের একজন গাড়ি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তাতে ‘চেইন রিঅ্যাকশন’ তৈরি হয়। এতে অন্তত চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার উল্টে যায়। ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়।

উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা জানান, দুর্ঘটনাস্থলে পরিস্থিতি ছিল ভয়াবহ। রক্তাক্ত অবস্থায় বহু মানুষ রাস্তায় পড়ে ছিলেন। আহতদের উদ্ধারকাজ বিলম্বিত হওয়ায় অনেকের মৃত্যু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দেশটির সড়কগুলো সরু এবং যানবাহনের অতিরিক্ত গতি প্রায়ই এমন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় বলে জানা গেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০২৪ সালেই উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জনের প্রাণহানি ঘটেছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪ হাজার ৮০৬ এবং ২০২২ সালে ৪ হাজার ৫৩৪ জন। পরিসংখ্যান থেকে স্পষ্ট, দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন