সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
গণমাধ্যম

নারী সংবাদকর্মীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর সোবহানবাগ এলাকায় এক নারী সংবাদকর্মীর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই তাঁর পরিবার শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তবে পরিবার জানিয়েছে, শিগগিরই আরেকটি মামলা করা হবে।

জানা গেছে, নিহত সংবাদকর্মী অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম-এ গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির বাংলা কনটেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দেখা যায়, তিনিসহ আরও কয়েকজন নারী কর্মী এ অভিযোগ তুলেছিলেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, রোববার রাতে নিহতের ভাই থানায় এসে অপমৃত্যু মামলা দায়ের করেন। নিহতের আরেক ভাই সঞ্জয় অধিকারী প্রথম আলোকে বলেন, “আমরা তাৎক্ষণিকভাবে একটি অপমৃত্যু মামলা করেছি। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে শিগগিরই আরেকটি মামলা করব।”

এদিকে, অভিযুক্ত আলতাফ শাহনেওয়াজকে প্রতিষ্ঠান থেকে সাময়িক প্রত্যাহার করা হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে—তাঁকে পুনর্বহালের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ রোববার এক বিবৃতিতে জানায়, গত ১৩ জুলাই আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ে। এরপর তাঁকে বার্তাকক্ষ থেকে সরিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তাঁর অসৌজন্যমূলক আচরণের প্রমাণ পাওয়া যায় এবং তাঁকে বার্তাকক্ষ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে সংবাদমাধ্যমটি দাবি করে, ওই নারী সংবাদকর্মীর মৃত্যুর সঙ্গে এই অভিযোগের কোনো সংযোগ নেই।

এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, “এ ধরনের ঘটনা কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।” একইভাবে উদ্বেগ জানিয়েছে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।

নিহত সংবাদকর্মীর মৃত্যুকে ঘিরে নতুন করে কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন, নারীর নিরাপত্তা এবং বিচারহীনতার সংস্কৃতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো দ্রুত এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন