সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, আটক ৩

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাহিদুল আহসান জিহাদ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

নিহত জিহাদ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারসহ টঙ্গীর আউচপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাঙ্গানাহাতি গ্রামে।

ঘটনাটি ঘটে রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হলো—আব্দুল্লাহ, স্বাধীন ও আল-আমিন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে হোসেন মার্কেট এলাকায় কয়েকজন ছিনতাইকারী জিহাদের ওপর হামলা চালায়। ছিনতাইয়ের সময় বাধা দিলে তারা জিহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় জিহাদকে টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, জিহাদ কিছুদিন আগে ছুটিতে বাড়ি আসে। রোববার সন্ধ্যায় হাঁটতে বের হয়ে হোসেন মার্কেট এলাকায় যায়। সেখানে গিয়ে দেখে তার স্কুলের কয়েকজন বন্ধুকে ছিনতাইকারীরা জেরা করছে। বন্ধুদের সাহায্যে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, "এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত চলছে। খুব শিগগিরই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।"

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন