সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যাকাণ্ড: ছাত্রীসহ একজন তরুণী আটক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুরান ঢাকার বংশাল এলাকায় ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় তার এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা নামক বাসা থেকে ওই তরুণীকে আটক করা হয়। তিনি জুবায়েদের ছাত্রী ছিলেন এবং বাসায় গিয়ে তাকে পড়াতেন বলে জানা গেছে। একই সঙ্গে ওই বাসার অন্য সদস্যদেরও পুলিশ নজরদারিতে রেখেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বিষয়টি নিশ্চিত করে বলেন, “হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীকে থানায় আনা হয়েছে। বিস্তারিত জানার জন্য তাকে জেরা করা হচ্ছে।”

নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

ঘটনার দিন বিকেল সাড়ে চারটার দিকে টিউশনি করতে গিয়ে বংশালের নূর বক্স রোডে একটি বাড়ির নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বিকেল ৪টা ৩৯ মিনিটে দুই যুবক কালো টি-শার্ট পরে এবং পিঠে ব্যাগ নিয়ে দ্রুত গতিতে দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। তাদের হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় তদন্ত চলছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ আরও কিছু সূত্র খতিয়ে দেখছে।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন