সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

আবারও পাকিস্তান-আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ, হতাহত বহু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনাপূর্ণ সীমান্তে বুধবার ফের ভয়াবহ সংঘর্ষে বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উভয় দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, আফগান তালেবান যোদ্ধারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্পিন বোলডাক এবং উত্তর-পশ্চিম সীমান্তের দুটি গুরুত্বপূর্ণ চৌকিতে হামলা চালায়। প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে অন্তত ২০ তালেবান যোদ্ধা নিহত হয়। এছাড়া উত্তর-পশ্চিম সীমান্তে মঙ্গলবার রাতভর চলা সংঘর্ষে আরও অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাক সেনাবাহিনীর অভিযোগ, তালেবান যোদ্ধারা বেসামরিক গ্রামগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তার তোয়াক্কা করেনি।

অন্যদিকে, আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, কান্দাহারের স্পিন বোলডাক এলাকায় পাকিস্তানি হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও অনেকে আহত হয়েছেন। এ ছাড়া দুই থেকে তিনজন আফগান যোদ্ধার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এতে ১০০ বেসামরিক মানুষ আহত হয়েছেন। তিনি দাবি করেন, সংঘর্ষে পাকিস্তানি সেনারা হতাহত হয়েছেন এবং সীমান্তের কয়েকটি চৌকি তালেবানের দখলে গেছে। তবে পাকিস্তানি সেনাবাহিনী এই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।

এর আগে শনিবারের আরেকটি বড় সংঘর্ষে তালেবান দাবি করে, তারা ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। পাল্টা বক্তব্যে পাকিস্তান জানায়, তাদের অভিযানে তালেবান ও সংশ্লিষ্ট গোষ্ঠীর অন্তত ২০০ সদস্য নিহত হয়েছেন।

উল্লেখ্য, এই ঘটনার আগেও গত বৃহস্পতিবার কাবুলসহ দুইটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তালেবান দাবি করে, এটি ছিল পাকিস্তানের বিমান হামলা। তবে ইসলামাবাদ সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করে বলে, আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। কাবুল এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন