সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশউদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
জাতীয়

মিরপুরে গার্মেন্টসে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১৬, আরও হতাহতের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি কেমিক্যাল গুদাম ও গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

সাড়ে সাত ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি রাসায়নিক গুদামের আগুন। বিস্ফোরণ ও ধোঁয়ার কারণে পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে, ফায়ার সার্ভিস কর্মীদের সরাসরি প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ব্যবহার করা হচ্ছে ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি।

ঘটনায় দগ্ধ হয়ে অন্তত তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদাম ও এর পাশের একটি গার্মেন্টসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পোশাক কারখানার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও রাসায়নিক গুদামের আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অভিযান শেষে দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬টি পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো এমনভাবে পুড়েছে যে, তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাজুল ইসলাম জানান, “আমার মনে হয় ডিএনএ টেস্ট ছাড়া কোনোভাবেই শনাক্ত সম্ভব না।”

তিনি আরও বলেন, “চারতলা ভবনের ছাদে ওঠার একটি মাত্র গ্রিল গেট ছিল, যা তালাবদ্ধ ছিল। আগুন লাগার পর শ্রমিকরা ওপরে বা নিচে যেতে না পেরে ভেতরেই আটকে পড়েন। কেমিক্যাল বিস্ফোরণের ফলে সৃষ্ট টক্সিক গ্যাসে অনেকে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যান।”

প্রথমে ফায়ার সার্ভিস জানায়, আগুন লেগেছে ‘কসমিক ফার্মা’ নামে এক কেমিক্যাল গুদামে। পরে তাদের বোর্ডে লেখা হয় ‘শাহ আলম কেমিকেলস’। আবার স্থানীয়রা জানিয়েছেন, প্রতিষ্ঠানের নাম ‘আলম ট্রেডার্স’। গার্মেন্টস কারখানার নাম নিয়েও রয়েছে বিভ্রান্তি— কেউ বলছেন ‘আরমান গার্মেন্টস’, আবার কেউ ‘জি এম ফ্যাশনস’।

এ বিষয়ে ফায়ার সার্ভিস বলেছে, সেখানে একাধিক পোশাক কারখানা থাকতে পারে, তবে নিশ্চিত হওয়া যায়নি।

তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুন লাগা গার্মেন্টস এবং কেমিক্যাল গুদাম— কোনো প্রতিষ্ঠানই সরকারিভাবে অনুমোদিত ছিল না, এবং কোনোরকম ফায়ার সেফটি প্ল্যানও ছিল না।

তিনি বলেন, “এই ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম আবাসিক এলাকায় থাকা উচিত না। আমরা এর আগেও বলেছি, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

ঘটনার পর থেকে সংশ্লিষ্ট কারখানার মালিক, ম্যানেজার বা কোনো কর্মচারীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস পরিচালক বলেন, “পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে, কিন্তু মালিকপক্ষের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ যে, আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যন্ত ৩০০ গজ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।”

গার্মেন্টস নাকি কেমিক্যাল গুদাম কোথা থেকে আগুনের সূত্রপাত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপারেশন শেষ হলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন