সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

এবার বিক্ষোভের মুখে পালিয়েছে মাদাগাস্কারের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
অন্তর্দ্বন্দ্ব ও রক্তক্ষয়ী বিক্ষোভের জেরে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। বিরোধী দল ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাম্প্রতিক সময়ে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চরমে পৌঁছায়, যার নেতৃত্বে রয়েছে মূলত তরুণ প্রজন্ম—জেনারেশন জেড (জেন-জি)। বিক্ষোভে সেনাবাহিনীর কিছু ইউনিটের যোগ দেওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।

বিরোধীদলীয় সংসদ সদস্য সিতেনি র‍্যান্ড্রিয়ানাসোলোনিয়িকো রয়টার্সকে জানান, প্রেসিডেন্ট রোববার গোপনে দেশ ত্যাগ করেন। তার দাবি, “আমরা প্রেসিডেন্টের দপ্তরে ফোন করেছিলাম। সেখানকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন, রাজোয়েলিনা দেশ ছাড়ছেন।”

এর আগে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, রাজোয়েলিনা সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে ঘোষিত সময় পার হলেও কোনো ভাষণ প্রচার হয়নি এবং তার অবস্থানও জানা যায়নি।

একটি সামরিক সূত্র রয়টার্সকে জানায়, রোববার একটি ফরাসি সামরিক বিমানে করে তিনি দেশত্যাগ করেন। ফরাসি সংবাদমাধ্যম আরএফআই’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে রাজোয়েলিনার একটি সমঝোতা হয়েছে এবং সেই অনুযায়ী তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও জানা যায়, মাদাগাস্কারের সেন্ট মেরি বিমানবন্দরে প্রথমে একটি ফরাসি সামরিক বিমান অবতরণ করে। কিছুক্ষণ পর একটি হেলিকপ্টারে করে রাজোয়েলিনাকে সেখানে নিয়ে গিয়ে বিমানে তোলা হয়।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর দেশটিতে পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। তবে তা দ্রুতই দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মৌলিক সেবার ঘাটতির বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানী অ্যান্টানানারিভোসহ বিভিন্ন অঞ্চলে।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন