সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

বিশ্বকাপ প্রস্তুতি জয়ে শুরু আর্জেন্টিনার, ভেনেজুয়েলাকে হারাল ১-০ গোলে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৬ বিশ্বকাপের টিকিট ইতোমধ্যেই নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার শুরু হয়েছে মূল প্রস্তুতি।

বিশ্বকাপ অভিযানের আগে প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লো চেলসোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা।

এই ম্যাচে বিশ্রামে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পাশাপাশি মূল একাদশে জায়গা হয়নি সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারেরও। তবে মূল একাদশে জায়গা পেয়ে নজর কেড়েছেন রিয়াল মাদ্রিদের উঠতি তারকা নিকো পাজ। যদিও একটি সহজ সুযোগ নষ্ট করে ফেলেন তিনি। তার সঙ্গে আক্রমণে ছিলেন হুলিয়ান আলভারেজ ও লওতারো মার্টিনেজ, যারা দুজনই গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১তম মিনিটে। মাঝমাঠ থেকে দারুণ ছন্দে খেলতে থাকা লো চেলসো জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন। যদিও পুরো ম্যাচে ভেনেজুয়েলার গোলমুখে ১৯টি আক্রমণ এবং লক্ষ্যে ১১টি শট নেওয়া আর্জেন্টিনা স্কোরলাইন বাড়াতে পারেনি, যা কিছুটা হতাশাজনকই ছিল।

রক্ষণে ওতামেন্ডির বদলে সুযোগ পাওয়া বোর্নমাউথ ডিফেন্ডার মারেস্কো সেনচি নিজের কাজ ভালোভাবেই সম্পন্ন করেছেন। ডিফেন্সিভ মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেস এবং এনজো ফার্নান্দেজের জুটি ছিল কার্যকর। পারেদেস মূলত প্রতিপক্ষের আক্রমণ থামাতে মনোযোগী ছিলেন, অন্যদিকে এনজো পেয়েছেন বল কন্ট্রোল ও ক্যারি করার স্বাধীনতা। এই দুইজনের সঙ্গে যোগ দিয়ে লো চেলসো আর্জেন্টিনার মাঝমাঠকে করেছে প্রাণবন্ত।

প্রস্তুতির এই ম্যাচে স্কালোনি পরীক্ষামূলক কিছু ফরমেশনও চালিয়ে দেখেছেন। তবে সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট থাকলেও আক্রমণে সুযোগ নষ্ট করার কারণে বড় ব্যবধানে জয় না পাওয়ায় কিছুটা আক্ষেপ থেকেই গেছে।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন