সর্বশেষ

জাতীয়

টানা বৃষ্টির প্রভাব পড়েছে ঢাকার কাঁচা বাজারে, দাম বাড়তি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম বিপুল মাত্রায় বাড়লেও বৃষ্টির পানি কমার সাথে সাথে দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

বর্তমানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে রয়েছে। তবে অন্যদিকে ডালের দাম বাড়ার কারণে ক্রেতাদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, সেগুনবাগিচা ও শান্তিনগর বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে কেজি প্রতি ৩৫০ টাকার ওপরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ২০০ টাকার মধ্যে এসেছে। কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী বিকাশ সাহা জানান, টানা বৃষ্টিতে মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গিয়েছিল। কিন্তু এখন সরবরাহ বেড়েছে এবং দাম কমছে।

তবে সব ধরনের শাকসবজির দাম এখনও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। মুলা, কচুর লতি, চিচিঙা, করলা, বেগুন, পটলসহ বিভিন্ন সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শীতের আগাম সবজির মধ্যে শিমের দাম ২০০ টাকারও ওপরে।

অন্যদিকে, ডালের দাম সাম্প্রতিক সময়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ছোট দানার মসুর ডালের দাম কেজিতে ১৫৫ থেকে ১৬০ টাকা, যা দেড় মাস আগে ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। ডালের মূল্যবৃদ্ধির প্রভাবে ছোলা ও অ্যাংকর ডালের দামও বাড়ছে।

রামপুরার ক্রেতা জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, সবজির তেমন ঘাটতি না থাকলেও ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে অন্যান্য পণ্যের দাম বাড়াচ্ছেন। “গত দুই সপ্তাহে তেলের দাম বেড়েছে, এখন ডালের দাম বাড়ছে। এতে সাধারণ মানুষের সংসার খরচ কঠিন হয়ে পড়েছে,” তিনি বলেন।

এদিকে, মাছ-মাংসের দাম আগের মতই উচ্চস্তরে অবস্থান করছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, সোনালি মুরগির দাম ৩০০ থেকে ৩২০ টাকা, কক মুরগি ২৬০ থেকে ২৯০ টাকা, লেয়ার মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা এবং দেশি মুরগি ৫৩০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন