সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২২০, আক্রান্ত ৫২ হাজারের বেশি : অতিরিক্ত সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি ক্যালেন্ডার বছরের অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখের বেশি মানুষ, মৃত্যু হয়েছিল প্রায় ১ হাজার ৭৫০ জনের। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৫ হাজার, মৃত্যু হয় ৫২০ জনের। চলতি বছর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ১০৪ জনে।”

সাইফুল ইসলাম আরও বলেন, “যদিও ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি, তবে সরকারের প্রচেষ্টায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের লক্ষ্য, ভবিষ্যতে যেন ডেঙ্গুতে আর কেউ মারা না যায়।”

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, চলতি বছর আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃত্যুহার কম। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম দিনেই অধিকাংশ রোগী মারা যাচ্ছেন। এর মানে হলো, অনেকেই দেরিতে হাসপাতালে আসছেন, যখন রোগ ইতোমধ্যেই জটিল অবস্থায় পৌঁছে গেছে।

তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে জরুরি। মশার বংশ বিস্তার ঠেকাতে ব্যক্তিগত পর্যায়ে লার্ভা ধ্বংস, মশারি ব্যবহার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব অবহেলা করলে ডেঙ্গু মোকাবিলা কঠিন হয়ে পড়বে।”

ডা. আবু জাফর আরও বলেন, “প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত হলে বাসায় বসেই চিকিৎসা সম্ভব। তবে অনেকেই দেরিতে চিকিৎসা নিচ্ছেন, যার ফলে মৃত্যুঝুঁকি বেড়ে যাচ্ছে। সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণই ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি।”

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

৩১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন