সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের উত্তর গাজায় না ফেরার হুঁশিয়ারি, চলেছে বিমান হামলাও

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৫:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের একটি শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস।

দুই পক্ষ এই পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষরও করেছে। তবে শান্তিচুক্তির ঘোষণা সত্ত্বেও উত্তরের গাজায় নিরাপত্তা হুমকি অটুট রয়েছে বলে সতর্ক করেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদ্রাই এক বিবৃতিতে জানান, গাজার মধ্য ও উত্তরাঞ্চলকে পৃথককারী উপত্যকাসহ গাজা শহর এখনো একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র। তিনি বলেন, “ইসরায়েলি বাহিনী গাজা শহর ঘিরে রেখেছে। সেখানে ফিরে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। সরকারিভাবে নির্দেশনা না আসা পর্যন্ত উত্তর গাজা বা অন্য যে কোনো তৎপর এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে।”

তবে এই শান্তি প্রচেষ্টা পুরোপুরি কার্যকর হওয়ার আগেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গাজায়। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ইসরায়েলি বাহিনীর বিমান হামলার অভিযোগ উঠেছে।

গাজা সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর জানান, “যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরও গাজা সিটি ও আশপাশের এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী।”

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ঘোষণার রাতে গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, বিশেষ করে উত্তরের অংশে। তবে এসব হামলায় ঠিক কতজন হতাহত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, শান্তি চুক্তি বাস্তবায়নের পথে এসব হামলা ও সতর্কবার্তা নতুন জটিলতা তৈরি করতে পারে।

৩০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন